সুন্দরবনে ১৫ মণ শুঁটকি চিংড়ি জব্দ
সারাদেশ

সুন্দরবনে ১৫ মণ শুঁটকি চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে (মোংলা) পশুর নদী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারে থাকা বিষ দিয়ে মারা ১৫ মণের বেশি চিংড়ির শুঁটকি জব্দ করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শুঁটকি চিংড়ি পাচারের সময় বনপ্রহরীরা ফিশিং ট্রলারটিকে থামাতে সংকেত দেন। এ সময় ট্রলারটিকে মোংলার চিলা এলাকায় পশুর নদীর পূর্ব পাড়ে রেখে পাচারকারীরা পালিয়ে যান। পরে ট্রলারটি থেকে সুন্দরবনে বিষ দিয়ে আহরিত চিংড়ির শুঁটকি জব্দ করেন অভিযানকারীরা।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকতা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, এসব শুটঁকি চিংড়ি ৩৪টি বস্তায় ভরে সুন্দরবন থেকে লোকালয়ে নিয়ে আসছিলেন পাচারকারীরা। প্রতিটি বস্তায় ১৮ কেজি করে শুঁটকি রয়েছে। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা