মুজিব জন্ম শতবর্ষে পাঁচ হাজার বৃক্ষরোপণ 
সারাদেশ

মুজিব জন্ম শতবর্ষে পাঁচ হাজার বৃক্ষরোপণ 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: মুজিব জন্ম শতবর্ষ উদযাপনে ফরিদপুরে বিভিন্ন প্রজাতির পাঁচ হাজার গাছের চারা রোপণ করবে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের গোয়ালচামটে পাউবোর পরিদর্শন বাংলোর কলোনি চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ ও বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, মুজিব বর্ষে পানিসম্পদ মন্ত্রণালয় সারাদেশে ১০ লাখ ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করবে। এর অংশ হিসেবে ফরিদপুরে বেড়িবাঁধ ও কলোনিসহ বিভিন্ন স্থানে পাঁচ হাজার চারা রোপণ করবে পাউবো।

উদ্বোধনী দিনে কলোনি চত্বরে পলাশ, গন্ধরাজ ও হাসনাহেনাসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে এই মৌসুমেই অন্যান্য চারাও রোপণ করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা