ছবি-সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিনজু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন : ভাশুরের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

রোববার (৯ এপ্রিল) ভোরে উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সুমিতা (৩৮) মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, মিনজু মিয়া শ্বশুরবাড়ির সম্পত্তির টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি। পরে সুমিতা মির্জাপুর উপজেলা মহেড়া গ্রামে বোনের বাড়িতে ওঠেন। শনিবার ভগ্নিপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইলফোনে মিনজু স্ত্রীকে তার বাড়িতে আসতে বলেন।

আরও পড়ুন : জলদস্যুদের হামলায় জেলে নিহত

সুমিতা তার বোন ববিতা ও তার মা হালিমাকে সঙ্গে নিয়ে শনিবার স্বামীর বাড়িতে যান। রোববার ভোরে কথা কাটাকাটির একপর্যায়ে মিনজু মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সুমিতার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মিনজুকে আটক করে।

সুমিতার মা হালিমা বেগম বলেন, মেয়েকে আমার সামনেই হত্যা করেছে মিনজু। আমার মেয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। জমির ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য মিনজু আমার মেয়েকে হত্যা করেছে।

আরও পড়ুন : বড়ভাইকে হত্যা করল ছোটভাই

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুমিতার বোন ববিতা বাদী হয়ে মিনজু ও তার মাসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান আসামি মিনজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা