ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় আগুনে পুড়লো ২৬ দোকান

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে অগ্নিকাণ্ডে অন্তত ৪টি বাড়ি ও ২৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধস, নিহত ১

শুক্রবার (৭ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাইবান্ধা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, গাইবান্ধার তিনটি ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

আগুনে চারটি বাড়িসহ ২৬টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৬৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির চুলার আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, আগুনের ঘটনায় দোকানদাররা পথে বসে গেছে। ঈদের আগে এতবড় ক্ষতি কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না তারা। সব মিলে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সরকারসহ স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা