ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘরে থেকে তুলে নিয়ে রোহিঙ্গাকে হত্যা

সান নিউজ ডেস্ক: এবার কক্সবাজারের উখিয়ায় ঘর থেকে তুলে এনে এক রোহিঙ্গা যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার

রোববার (২ এপ্রিল) ভোরে সাড়ে ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক হাফেজ সৈয়দ আলম (২৮)।সে ওই ক্যাম্পের নুর ইসলামের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার সেহেরি খাওয়ার সময় ৮-১০ জনের একটি সশস্ত্র দল সৈয়দ আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সৈয়দ আলম ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বিরোধী প্রচারণা করতেন। দেশে ফিরতে হলে ক্যাম্পে অপরাধ মূলক কার্যক্রম বন্ধ করা প্রয়োজন বলে জনমত তৈরিতে কাজ করায় তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা সবার।

আরও পড়ুন : দুই ভাইকে হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড

ওসি আরও বলেন, ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের সহায়তায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২৯ মার্চও কাছাকাছি সময়ে দুর্বৃত্তদের গোলাগুলিতে এক বৃদ্ধ খুন ও এক শিশু গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা