সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আরও পড়ুন : সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে পলাশ উপজেলার টঙ্গী-পাঁচদোনা সড়কের টান ঘোড়াশালের নাজমুল সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিখলা গ্রামের শুনিন্দ্র চন্দ্র নাথের ছেলে পংকজ (৩০) এবং নিহত অপর এক নারীর নাম পরিচয় জানা যায়নি।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুর বারি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় পাঁচদোন-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পংকজ নামের এক যাত্রী নিহত হন। একই সঙ্গে আহত হন আরও পাঁচ যাত্রী। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারীর মৃত্যু হয়।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

স্টেশন অফিসার সাদিকুর বারি বলেন, ইতোমধ্যেই নিহত পংকজের মরদেহ আমরা পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় দুইজন পুরুষ ও এক নারীকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি। কিছুক্ষণ আগে এক নারী মারা গেছেন।

তিনি আরো বলেন, আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তারা সকলেইঅটোরিকশার ভেতরে ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা