ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় চলন্ত টেনের নিচে কাটা পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার খায়েরহাট-বেলতলা এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

মুন্নি খানম (১৬) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে। সে মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আরও পড়ুন : জোড়া খুনের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মুন্নি। এরপর খায়েরহাট-বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে মুন্নির পরিবারের ধারণা, সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : বগুড়ায় দেওয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু

তারা বলেন, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ঐ ছেলের সাথে মোবাইলে কথা বলার পর মুন্নি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তার ফোনের ডায়াল লিস্টে ঐ ছেলেটির নাম্বর পাওয়া গেছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম বলেন, মুন্নি বাসা থেকে প্রাইভেট পড়ার কথা বলে বের হয়েছিল। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা