সারাদেশ

ফুলছড়িতে শিলাবৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি

গাইবান্ধা জেলা (প্রতিনিধি) : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতিহয়েছে। দিশেহারা হয়ে পড়েছে কৃষক।

আরও পড়ুন : মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আকাশে মেঘ দেখা দেয়। কিছু সময় পরেই শুরু হয় আকাশের তর্জন গর্জন। মেঘের গর্জনের সঙ্গে হয় শিলাবৃষ্টি। ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, উপজেলার ফজলুপুর, ফুলছড়িসহ
কিছু এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।

ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ি এলাকার তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মানোয়ার হোসেন বলেন, শিলাবৃষ্টিতে গম, আলু ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়াও গাইবান্ধার সদর উপজেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। ফুলছড়ি উপজেলার কোথাও কোথাও শিলার স্তুপ জমে বরফের মতো সাদা হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। রাত সাড়ে ৩টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টার বেশি শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা, গমসহ ফসলের ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টিতে সদ্য গুটি আসা আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন,গম ও সবজিসহ প্রায় সাড়ে ৮ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : এক গাভির চার বাছুর

ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া বলেন,শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, পেঁয়াজ, রসুন,গম ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা