সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : আরাভ খানকে আমি চিনি না

শনিবার (১৮ মার্চ) রাত ৩টা থেকে সকাল ৮টার মধ্যে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উজ্জল মৃধা (৩৫), হোসেন আলী (৩৮), হাবিবুর রহমান (৬৫), অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ষোলঘর এলাকায় পথচারী উজ্জল মৃধা কে দ্রুতগতির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। উজ্জল মৃধা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা কুকুটিয়া গ্রামের মানিক মৃধার ছেলে। তিনি ভবঘুরে বলে জানায় হাঁসাড়া হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন : তারা বিচারপতির দরজায় লাথি মেরেছিল

এরপর রাত সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় হোসেন আলী নামে এক ট্রাক চালক রাস্তায় চাকা মেরামত করার সময় পেছন দিক থেকে অপর একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। হোসেন আলীর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঘোলদাগ গ্রামে।

সকাল ৮টার দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী যাত্রীবাহী বাস থেকে কয়েকজন যাত্রী নামার সময় বিপরীতমুখী আরেকটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় হাবিবুর রহমান নামে আরেক জনকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবুরের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি

শনিবার বিকালে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির মোল্লা এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত এক জনের লাশ থানায় রয়েছে। তার পরিচয় নিধার্রণের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা