সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪

সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে মেক্সিকো

স্থানীয়রা বলেন, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহরে যাচ্ছিল। কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক-হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত ৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও পিকআপ পুলিশ হেফাজতে আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা