সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের কারাহায় একজন এবং শুক্রবার (১০ মার্চ) ভোররাতে ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কে আরেকজন প্রাণ হারান।

আরও পড়ুন : সমস্যা ছাড়াই হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষা

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফুলপুর-ময়মনসিংহ সড়কে অজ্ঞাত বাসের চাপায় আব্দুস সামাদ (২৫) নামে একজন যুবক মারা যান। তিনি পয়ারি ইউনিয়নের ইমাদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন

অপরদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফুলপুরের পয়ারী ইউনিয়নের কারাহায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

ফুলপুর থানার ওসি জানান, বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা চলছে। অপর জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা