সংগৃহীত
সারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি : পবিত্র শবে বরাত ও দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

এছাড়া অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের। তবে বন্দরের চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

যাত্রী পারাপারের বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন : শপথ নিলেন কাতারের নতুন প্রধানমন্ত্রী

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, বুধবার সকালে থেকে ভারতের সঙ্গে আমাদের সব প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ আছে।

আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা