সারাদেশ

ভ্যান কিনতে বের হয়ে নিখোঁজ 

কামরুল সিকদার, ফরিদপুর (প্রতিনিধি) : ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যক্তি ভ্যান কিনতে বাড়ি থেকে বের হয়ে গত এক মাস যাবত নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় পরিবারের অন্য সদস্যদের আর্থিক টানাপোড়েনে দিশাহারা অবস্থা।

আরও পড়ুন : পঞ্চগড়ে সংঘর্ষের মামলায় গ্রেফতার ৮১

নিখোঁজ ব্যক্তির নাম- আজিজুল হক পেয়দা (৩৫)। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের মো. আবুল শেখের ছেলে।

নিখোঁজের চাচাতো ভাই মো. রেজাউল শেখ বলেন, গত ১ ফেব্রুয়ারি আজিজুল হক স্ত্রীর নিকট থেকে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। উদ্দেশ্য ছিল একটি ভ্যান ক্রয় করা। কৃষিকাজের পেশা পরিবর্তন করে ভ্যান চালক হওয়া। কিন্তু টাকা নিয়ে উত্তর শিবপুরস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে ১ মাস ৬ দিন অতিবাহিত হলেও আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ কোথাও তার কোন খোঁজ মেলেনি। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের অন্য সদস্যদের দিশাহারা অবস্থা। আজিজুল হকের দুই ছেলে- বড় ছেলে ১৮ বছর বয়সী আর ছোট ছেলে ১৪ বছর বয়সী। স্ত্রী গৃহিণী।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৯৩৩-১৩৯২৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নিখোঁজের পরিবারের সদস্যরা। তবে এখনো থানায় কোনো জিডি করা হয়নি বলে জানান নিখোঁজের চাচাতো ভাই রেজাউল শেখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা