ছবি : সংগৃহিত
সারাদেশ

নিজ কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ কক্ষ থেকে মিঠুন সরকার (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে আগুন

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিঠুন সরকার জয়পুরহাট জেলার পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। তিনি বর্ধনকুঠি গ্রামে ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।

আরও পড়ুন : সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক

জানা যায়, শনিবার সন্ধ্যায় রুম থেকে পঁচা গন্ধ বের হচ্ছিল। এ সময় বাসার মালিক আজহার আলী ভাড়াটিয়া মিঠুন সরকারের খোঁজ নিতে যান।

সেখানে ঘরের সব দরজা-জানালা বন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা