সংগৃহীত
সারাদেশ

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘুমিয়ে থাকা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে রক্তমাখা কুড়ালসহ ছেলেকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৬

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটেছে।

নিহত মায়ের নাম আকলিমা বেগম (৫৫)। তিনি ওই মহল্লার আবদুর রাশিদের স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত ছেলের নাম মো. রকিবুল ইসলাম ওরফে রকি (২৮)।পরিবার ও স্থানীয় লোকজন রকিবুলকে অপ্রকৃতস্থ বলে দাবি করছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে ব্রাজিল

স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা বেগম তার বসতঘরের শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। রাত প্রায় ১টার দিকে কুড়াল হাতে নিয়ে ওই কক্ষে প্রবেশ করে রকিবুল। তার মায়ের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আকলিমার আর্তচিৎকারে পরিবার ও মহল্লার লোকজন ঘরে ছুটে যান।

এরপর গুরুতর আহত আকলিমাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আকলিমা বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : শেষ হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ

ওসি পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান জানান, ঘটনার পর কোপানোর কাজে ব্যবহৃত কুড়াল হাতে করে রেললাইন ধরে পালাচ্ছিলেন অভিযুক্ত রকিবুল ইসলাম। খবর পেয়ে পুলিশ তাকে রাত ৪টার দিকে আটক করে পুলিশ। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা