সারাদেশ

প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কামরুল সিকদার (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে কাজী আশরাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে।

জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত রবিউল কাজীর ছেলে নিহত কাজী আরশাফুল ও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামের আয়নাল শেখের ছেলে আইয়ুব আলীকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে বোয়ালমারী পৌরসদরে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডার বোঝাইকৃত কাভার্ডভ্যানটি (নরসিংদী-ম-১১০২২৩) মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর-বনচাকী ফাজিল মাদ্রাসা মোড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় মোটরসাইকেল চালক কাজী আশরাফুল ঘটনাস্থলেই মারা যাযন। প্রায় ১০ বছর আগে নিহতের বাবাও সড়ক দুর্ঘটনায় মারা যান। নিহতের মাতা ফেরদৌসী বেগম ওমান প্রবাসী। এক সপ্তাহ আগে ছেলেকে তিনি মোটরসাইকেলটি কিনে দেন বলে স্থানীয়রা জানান। মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ, মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা