হাওরে নৌকাডুবির নিহতের সংখ্যা বেড়ে ১৮
সারাদেশ

হাওরে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ১৮

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার উচিতপুরের হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে মাওলানা রাকিব উদ্দিন (২০) নামে এক যুবকের লাশ হাওরে ভেসে ওঠে। পরে পৌনে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত রাকিব ময়মনসিংহ সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের সিকতা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী টেঙ্গা জামিয়া আরাবিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন।

এর আগে বুধবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫ নম্বর চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা