সারাদেশ

নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নাটোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ছাত্রের নাম সিয়াম।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৯৩৬ মৃত্যু

এ ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। কাঁচা খেজুরের রস খাওয়ার পর সে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলো।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে সিয়াম। সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৩০ জানুয়ারি) তার মৃত্যু হয়।’

আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ১২

ডা. রোজী আরা খাতুন আরও বলেন, ‘সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

এরপর বিষয়টি অনুসন্ধান করতে নাটোরে এসে আইইডিসিআরের ৬ সদস্যের প্রতিনিধি দল সিয়ামের পরিবারের সঙ্গে দেখা করেন বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা