ফাইল ছবি
সারাদেশ

রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: রাজশাহীতে ১০ লাখ টাকা চুরির অপবাধে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত কারখানা মালিকসহ ৪ জনকে গ্রেফতার করছে পুলিশ।

আরও পড়ুন: আইএমএফ‘র ঋণ পেল বাংলাদেশ

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর সপুরার বিসিক শিল্প এলাকার বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলো - রাকিবুল ইসলাম (৩৫) ও রেজাউল করিম (৪০)।

রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে অন্যদিকে রেজাউল নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি নগরীর তেরোখাদিয়া ডাবতলা মহল্লায় বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, রাজশাহী নগরীর সপুরা বিসিক মডার্ন ফুড ফ্যাক্টরির মালিক আব্দুল মালেক হাজীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর কারখানা সংলগ্ন বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন ওই দুই শ্রমিক। ওইদিন দুপুরে চার লাখ টাকা চুরির অভিযোগে ওই দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নৃসংশ নির্যাতন চালানো হয়। এমন নির্যাতনের পর তাদের অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে।

আরও পড়ুন: ভোট ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব

মাজহারুল ইসলাম বলেন, রাতেই ফ্যাক্টরি সংলগ্ন মালিকের বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক করিম ওরফে আতাউরকে মৃত ঘোষণা করেন। পরে রাকিবুলেরও মৃত্যু হয়। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কারখানা মালিক মো. আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মো. মাসুম রেজা (৫০), বাড়ির মালিকের চাচাতো শ্যালক মো. মঈন উদ্দিন রিয়াল (১৯) ও ফ্যাক্টরির ম্যানেজার মো. ইমরান (২১)।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা