সারাদেশ

মুন্সীগঞ্জে গাঁজাসহ আটক ১

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক মো. আবু বক্কর সজীব (২৬) কে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৫ জানুয়ারী) দুপুরের দিকে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জসিতা ইসলাম আসামি সজীবকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আটককৃত মো. আবু বক্করমসজীব সদর উপজেলার নৈদিঘিরপাথর গ্রামের নাছির ভান্ডারির ছেলে।

জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নগর কসবা (নবাব গেইট) এলাকায় শামসুদ্দিন মোল্লার বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিক্রির সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের আভিযানে সজিবকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটককৃত মো. আবু বক্কর সজীবের বিরুদ্ধে ইতিপুর্বে আরো ৩টি মামলা রয়েছে। আটককৃতর বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করে রোববার আদালতে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মো.জামাল উদ্দিন জানান, আসামী সজিবকে আদালতে হাজির করলে আমলী আদালত-১ এর বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা