সারাদেশ

সিভিটের লোভ দেখিয়ে ভাতিজিকে ধর্ষণ!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে হামলা

অভিযুক্ত আবদুল আউয়াল ওরফে সাজু (২৫) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম ওরফে বাশার আমিনের ছেলে।

গতকাল রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। এর আগে, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত যুবক সাজু ভিকটিম শিশুকে ২টি সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে আরো সিভিট দেওয়ার লোভ দেখিয়ে সেখানে ভিকটিমকে ধর্ষণ করে সাজু। ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে অভিযুক্ত সাজু দৌড়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নির্যাতিত শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে শনাক্ত ও মৃত্যু

জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা