সারাদেশ

নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ, গাছ লাগানো ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে নোয়াখালী জেলা শহরে খন্ড খন্ড র‌্যালি নিয়ে পিটিআই স্কুলের সামনে নেতাকর্মীরা জড় হন। সেখান থেকে একটি সুসজ্জিত র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুন: উলিপুরে দরিদ্র পরিবারে গরু বিতরণ

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, ছাত্রলীগ নেতা রুবায়াত রহমান আরাফাত, নাজমুল হুদা বাপ্পি প্রমূখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা