ছবি: সংগৃহীত
সারাদেশ

ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

সান নিউজ ডেস্ক: গাজীপুরের দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:বাবা হারালেন চঞ্চল চৌধুরী

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট কাজ করছে, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

ডিবিএল ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের ১ ইউনিট ও জয়দেবপুরের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা খুব বেশি না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে আগুন কীভাবে লেগেছে এটা এখনো জানতে পারিনি।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা