সারাদেশ

ঈশ্বরগঞ্জে ৩ ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন ওষুধের দোকান (ফার্মেসি) মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, আনরেজিস্টার্ড ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে তিন ব্যবাসায়ীকে এই জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নে মাইজবাগ বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।

এ তথ্য নিশ্চিত করে হাফিজা জেসমিন জানান, স্থানীয় মাইজবাগ বাজার এলাকায় ওষুধ নিয়ন্ত্রণ আইন ১৯৪০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় তরুণ মেডিকেল হলের মালিক তরুণ চন্দ্র দত্তকে ৮ হাজার,সুমন মেডিকেল হলের মালিক সুমন দাসকে ৮ হাজার, মেসার্স অনুপর্ণা মেডিকেল হলের মালিক অরুণ চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা করে মোট ২৬ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ ঔষধ তত্ত্বাবধায়ক এর কার্যালয়ের ড্রাগ ইন্সপেকটর ও তার টিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানার এস,আই আনোয়ার ও তার পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন আরও বলেন, এর আগেও এই ধরনের অভিযান পরিচালিত হয়েছে।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা