সারাদেশ

ব্রাজিলের খেলা নিয়ে বিতণ্ডা, নিহত ২

সান নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালীন খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে সাভার ও বাগেরহাটে ২ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের টুটুল হাওলদার ও সাভারের হাসান।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ শেষে তর্ক-বিতর্কের জের ধরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল হাওলাদার নামে এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অভিযুক্ত বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

এদিকে সাভারে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সাভারের ডগরমোরা স্কুলের সামনে ব্রাজিলের খেলা শেষে এ ঘটনা ঘটে। নিহত হাসান একটি জুতার কারখানায় চাকরি করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে হারজিত নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা