সারাদেশ

করোনায় ক্ষতিগ্রস্ত ঝালকাঠির নৌকা শিল্প 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি থেকে:

ঝালকাঠির নৌকা শিল্প করোনার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মিস্ত্রির অভাবে নৌকা তৈরি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি স্থানীয় হাটে দূর-দূরান্তের ক্রেতারাও আসতে পারছেন না।

খাল-বিল, নদী-নালা বেষ্টিত ঝালকাঠি এবং এর আশেপাশের জেলা গুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। বিশেষ করে কৃষকদের কাছে। ধানকাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, বিভিন্ন শাক-সবব্জিসহ অন্যান্য ফসল সংগ্রহ এবং বাজারজাতের কাজে নৌকার বিকল্প নেই।

চলতি মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের নদী-নালা খাল-বিলগুলো পানিতে টইটম্বুর হয়ে গেছে। এতে নৌকানির্ভর এসব এলাকায় নৌকার চাহিদা থাকলেও করোনার বিরুপ প্রভাব পরেছে এ শিল্পের ওপরে। একদিকে যেমন প্রয়োজনীয় মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, অন্যদিকে দূর-দূরান্ত থেকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে।

একশ বছরের পুরনো ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাট ঘুরে দেখা গেছে, আগের বছরের তুলনায় সিকিভাগ নৌকাও হাটে আসেনি, ক্রেতাও কম। বিক্রেতারা জানিয়েছেন, কাঠসহ নৌকা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। ক্রেতা কম থাকায় চাহিদাও কম। ফলে এ শিল্পে জড়িতরা বিপাকে পড়েছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, নৌকার দাম আগের বছরের তুলনায় অনেক বেশি।

স্থানীয় নৌকা শিল্পের ওপর করোনার প্রভাব পড়ার বিষয়টি জানা থাকার কথা স্বীকার করে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, এ শিল্পে জড়িত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা