সারাদেশ

‘সমালোচনা করুন, কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘সংবাদ মাধ্যমে সমালোচনা করুন। কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।’

তিনি বলেন, ‘অকারণে কাউকে হয়রানি না করা অথবা যেটা যুক্তিসঙ্গত নয় তা সংবাদ মাধ্যমে প্রকাশ থেকে বিরত থাকা উচিত। তেমনই যেটা প্রকাশ না করলে মানুষ, সমাজ ও দেশের ক্ষতি হবে সেটা অবশ্যই প্রকাশ করা উচিত।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বরিশাল বিভাগের সাংবাদিকদের মাঝে করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার। তিনি জানেন ক্রাইসিসের সময় কিভাবে কাজ করতে হয়। ৭৩ বছর বয়সেও তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। গোটা জাতিকে নিয়ে এগিয়ে যেতে তিনি কখনো হতাশ হন না। তিনি তার কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

বিইউজের নির্বাহী সদস্য সুশান্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সদস্য শেখ মামুনর রশীদ, সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মতিউর রহমান তালুকদার।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপাত অ্যাডভোকেট এস এম ইকবাল, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা