সারাদেশ

প্রাইভেটকার থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সড়ক সংলগ্ন এলাকায় প্রাইভেটকার থেকে বিপুল পরিমান গাঁজা, ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় উদ্ধার হয়েছে ৪০ কেজি গাঁজা, ২৬৪ বোতল ফেন্সিডিল এবং ৩ বোতল বিদেশী মদ।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

পুলিশ যানায়, বৃহস্পতিবার (১ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গজারিয়া উপজেলার ফরাজীকান্দি গ্রামের সড়ক থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করে। তবে প্রাইভেটকারের চালক কিংবা মাদকের সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গজারিয়া থানার (ওসি) মোল্লা সোহেব আলী জানান, মাদকদ্রব্য নিয়ে প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রাইভেটকারের পিছু নেয়। এক পর্যায়ে প্রাইভেটকার সড়কে রেখে পালিয়ে যায় চালক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা