সারাদেশ
পিআইবিতে

মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণে ফেনীর ২৮ সংবাদকর্মী

ফেনী প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর আয়োজিত বুধবার ২ দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে অংশগ্রহণ করছেন ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সংবাদকর্মী।

বুধবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দন, বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রশাসন জাকির হোসেন প্রমুখ।

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি'র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ ও প্রশিক্ষক জুলহাস উদ্দিন নিপুন,সাব্বির আহমেদ। সন্ধায় পিআইবি সেবা প্রদান নিয়ে আলোচনা করেন উপ-পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যুগান্তর জেলা প্রতিনিধি যতন মজুমদার জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে প্রেস ইনস্টিটিউটে ২ দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের অংশ নিয়েছেন ফেনীতে কর্মরত ২৮ জন সংবাদকর্মী। আশা করি এ প্রশিক্ষণ সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন ও দক্ষতা উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে। ফেনীর সংবাদকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার সুযোগ করে দেয়ার জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন বাংলাদেশ বেতার প্রতিনিধি মো. আবুল কাশেম চৌধুরী, ডিবিসি ও বাংলাদেশ অবজারভার প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঁঞা, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, ফেনী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,
দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ আকতার,বৈশাখী টেলিভিশন প্রতিনিধি রাজন চন্দ্র দেব নাথ, আমাদের নতুন সময় প্রতিনিধি এমরান পাটোয়ারি, মোহনা টেলিভিশন প্রতিনিধি তোফায়েল আহম্মেদ নিলয়, কোষাধ্যক্ষ সৈয়দ মনিরসহ ২৮ জন সংবাদকর্মী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা