জেলা পরিষদ
সারাদেশ

নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচন চলছে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৯ টায় জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

আরও পড়ুন: শান্তি মিশনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন ।

এ কারণে আজ সোমবার শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচন করবেন।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

সূত্র জানায়, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ ওয়ার্ড এর সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জালাল উদ্দিন কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। একই চিত্র দেখা যায়, সোনাইমুড়ী উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে। সেখানেও ভোটারেরা নিরিবিলি পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১ টা পর্যন্ত ৪৭ টি ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৪৬ জন। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে তার উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারেরা উৎসাহ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আরও পড়ুন: ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে সকাল থেকে তিনি নোয়াখালী সদর উপজেলার হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বেগমগঞ্জের জালাল উদ্দিন কলেজ কেন্দ্র এবং সোনাইমুড়ী উপজেলা পরিষদের কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটারেরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথায় ও কোন সমস্যা চোখে পড়েনি। তবে প্রতিটি ভোটকেন্দ্রের নির্দিষ্ট সীমানার বাইরে উৎসুক মানুষজনের ভীড় লক্ষ্য করা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা