সারাদেশ

খুলনায় নকল মাস্ক-স্যানিটাইজার জব্দ, দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নকল মাস্ক, স্যানিটাইজার, ডিটারজেন্ট, এলইডি ভাল্ব ও মশার কয়েল বিক্রির দায়ে নগরীর খালিশপুর থানার মুজগুন্নী এলাকার ‘তালহা এন্টারপ্রাইজ’ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৫০০ পিস নকল মাস্ক, দুই বান্ডিল স্যানিটাইজারের লেভেল, ৫০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার, ২৫০ প্যাকেট সোনালী নকল মশার কয়েল, এক হাজার ৫০০ পিস নকল এলইডি ভাল্ব, ১৫০ প্যাকেট নকল ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার ও ১৭ বস্তা বিভিন্ন কোম্পানির নকল ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয় । এর অধিকাংশ পণ্য করোনা দুর্যোগে সাধারণ মানুষ ব্যবহার করেন। এসব পণ্য ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে খুলনায় এনে ওপরে লেভেল লাগিয়ে সেটি বাজারে ছড়িয়ে দেওয়া হতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মুজগুন্নী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানের মালিক মো. সোহরাব হোসেন শাওন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নকল পণ্য খুলনায় বাজারজাত করছেন এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার এনএসআই খুলনা মেট্রো ও খালিসপুর থানার পুলিশ সদস্যদের নিয়েই এ অভিযান করা হয়। এ সময় তাদেরকে জরিমানা, সিলগালা ছাড়াও ভবিষ্যতে এমন কাজ না করতে সতর্ক করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা