সারাদেশ

খুলনায় পরিচ্ছন্নতাকর্মী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও শিশুদের আর্থিক সহায়তা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পেশাজীবীর মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের ১৯৫ পরিবার ও বিধবা, স্বামী পরিত্যক্তা ও শিশু প্রধান ১৩৪টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন রূপান্তর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পরিচ্ছন্নতাকর্মী (ডোম, সুইপার ও ক্লিনিক্যাল বর্জ্য অপসারণকারীর) হাতে এ অর্থ তুলে দেন।

মেয়র বলেন, মহামারি করোনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে । সরকারের পাশাপশি বেসরকারি পর্যায়ে দুস্থ অসহায় মানুষদের জীবন ও জীবিকা সচল রাখার জন্য সহযোগিতা খুবই জরুরি।

তিনি বলেন, করোনার ভয়াবহতায় সঙ্কটাপন্ন মানুষকে পরিবারপ্রতি নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার বিষয়টি খুবই প্রশংসনীয় উদ্যোগ। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দানের মতো করোনায় আক্রান্ত দুস্থ পেশাজীবীদেরও ধারাবাহিকভাবে সহযোগিতা করায় রূপান্তরের ভূয়সী প্রশংসা করেন। তিনি এভাবে অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

পরে রুপান্তর খুলনা প্রেসক্লাবে দ্বিতীয় ধাপে বিধবা, স্বামী পরিত্যক্তা ও শিশু প্রধান ১৩৪টি পরিবারের মধ্যে পাঁচ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা