সারাদেশ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ভারত থেকে চোরাইপথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি রাখাল আল আমিন (২৫)।

সোমবার (২৭ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। আহত আল আমিন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

রাত ১১টার দিকে আল আমিনসহ ৩-৪ জন বাংলাদেশের পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ দিয়ে ভারতে ঢোকার চেস্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ওই গুলি আল আমিনের ডান হাতে লাগে। ওই সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আল আমিনের বাবা আহাদ আলী বলেন, ‘আল আমিন মাঝে মাঝে ভারতে যান মালামাল ও গরু আনতে। সোমবার রাতেও একই উদ্দেশ্য নিয়ে তারা ৩-৪ জন মিলে ভারতে যাচ্ছিলেন। এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আমার ছেলের ডান হাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করাচ্ছি।’

পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেনও এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা