সারাদেশ

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার দাবি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তুর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঝালকাঠি নারী উন্নয়ন ফোরাম ও অপারাজিতা নেটওয়ার্ক।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

বুধবার (১৬ নভেম্বর) ঝালকাঠি প্রেসক্লাব হল রুমে এক সংবাদ সন্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সন্মেলনে, গণপ্রতিনিত্ব আদেশ অনুযায়ী, নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত্বে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তুর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা কমিটিতে দু'টি গুরুত্বপূর্ণ পদ দেয়ারও দাবী জনানা তারা।

আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বিদেশিদের বিষয় নয়

এছাড়া সংবাদ সন্মেলনে, জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেবল প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান আয়োজক সংগঠন দুটির নেতারা।

সংবাদ সন্মেলনে বক্তব্য দেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির আল-আমিন তালুকদারসহ আরো অনেকে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা