সারাদেশ

খাবারের টোকেন নিয়ে সংঘর্ষে ভিক্ষুক ছুরিকাহত

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: খাবারের টোকেন সংগ্রহকে কেন্দ্র করে মারামারির সময় এক ভিক্ষুকের ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্য ভিক্ষুক।

সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুক্তমঞ্চের সামনের রাস্তার পাশে এ সংঘর্ষ ঘটে।

গুরুতর আহত তৌফিক (৩৫) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সরকার পাড়া মহল্লার ফুল মিয়ার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে৷

অভিযুক্ত ভিক্ষুক সুমন (৪৫) চাঁদপুর সদর উপজেলার আদালতপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাকে পুলিশ আটক করেছে।

পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একসঙ্গে থাকা দুই ভিক্ষুক খাবারের টোকেন ও টাকা ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে। একপর্যায়ে সুমন তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ধ্বস্তাধস্তির এক পর্যায়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন৷ তারপর রক্তাক্ত অবস্থায় দুই ভিক্ষুককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হক রনি বলেন, তৌফিকের বুকে ছুরিকাঘাতের কারণে তার ফুসফুসের অনেক ক্ষতি হয়েছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘মারামারির ঘটনা নিশ্চিত হয়েছি। গুরুতর আহত ভিক্ষুকের চিকিৎসা চলছে। অভিযুক্ত ভিক্ষুক সুমনকে আটক করা হয়েছে। তবে কি বিষয় নিয়ে দুই ভিক্ষুক মারামারিতে জড়িয়েছেন তা এখনো জানা যায়নি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা