সারাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর চ্যাম্পিয়ন

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর উপজেলা ২-১ গোলের ব্যবধানে যশোর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন: ১০০ সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে
শনিবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা দেখতে হাজারও দর্শক মাঠে হাজির হন।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আরও পড়ুন: মৃত্যুর শীর্ষে জাপান

খেলায় অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মফিজুর রহমান, সাধারণ স¤পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ
সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।

এ খেলায় চ্যাম্পিয়ন দল অভয়নগরকে ১ লাখ ও রানার আপ দল যশোর সদরকে ৭০ হাজার টাকার পুরস্কার এবং ট্রফি দেওয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভয়নগর উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় আরঙ্গ। যশোর ফুটবল দলের জাহিদুল ইসলাম টুর্নামেন্ট সেরা হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা