ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক
সারাদেশ

ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : পাবনায় নারী শ্রমিককে গণধর্ষণে আটক ২

রোববার (৬ নভেম্বর) বেলা সােয়া ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে,গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।

তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান,গতকাল শনিবার (৫ নভেম্বর) সকালে তালতলা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় নবম শ্রেণির এক শিক্ষার্থী। সেখানে গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে।

আরও পড়ুন : ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৪

কে বা কাহারা এ ধরনের একটি আপত্তিকর ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে নেয়। শনিবার রাত ১১টার দিকে আমি বিষয়টি জানতে পারি।

আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন : ফুটওভারব্রিজের নির্মাণের দাবীতে মানববন্ধন

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা