সারাদেশ

প্রশান্ত কুমার সাহা আর নেই

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশান্ত কুমার সাহা (৬৫) পরলোকগমন করেছেন।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

বুধবার (২ নভেম্বর) দুপুর ১টা ৩০মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী স্থানীয় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক এবং বড় ছেলে চিকিৎসক।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম, শাহ মো. আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুন: সৌদি আরবে ইরানের হামলার আশঙ্কা

বুধবার রাতে বোয়ালমারী পৌরসভার রায়পুর গ্রামে অবস্থিত নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা