নোয়াখালীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
সারাদেশ

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আরও পড়ুন : গুলি করে কৃষক হত্যা, ২১ জনের যাবজ্জীবন

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি রাম দা, ৫টি লোহার রড়, ৫টি স্টিলের পাইপ, ৩টি চাপাতি, ১০টি কাঠের লাঠি, ১টি ছোরা ও ১টি হকিষ্টিক।

রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : প্রকল্পের কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশের নিয়মিত টহলর সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা