সারাদেশ

এক পরিবারের ৩ জনের ইসলাম ধর্ম গ্রহণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একই পরিবারের তিনজন হিন্দু ধর্ম থেকে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আরও পড়ুন: জনগণই তার প্রধান শক্তি

মঙ্গলবার ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পরার প্রশংসায় ভাসছেন ওই পরিবার। পরিবার সূত্রে জানা যায়, তারা নোটারি পাবলিক ময়মনসিংহ কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

স্থানীয় ও পরিবার সূত্র থেকে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের আঠারবাড়ি গ্রামের স্বর্গীয় মনোরঞ্জন আচার্য্যের স্ত্রী চায়না রাণী আচার্য্য (৬০),তার মেয়ে মনি রাণী আচার্য্য (৩৫), চায়না রাণীর একমাত্র ছেলে পিয়াস আচার্য্য (২৭) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আরও পড়ুন: মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি

সনাতন ধর্ম পরিবর্তন করে চায়না রাণী আচার্য্য নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা বেগম, তার মেয়ে মনি রাণী আচার্য্য নাম পরিবর্তন করে রাখেন লিমা আক্তার ও তাদের একমাত্র ছেলে পিয়াস আচার্য্যের নাম পরিবর্তন করে রাখেন জুবায়ের আহমেদ ছিদ্দিকি।

এ বিষয়ে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করা পিয়াস আচার্য্য অর্থাৎ জুবায়ের আহমেদ ছিদ্দিকি বলেন, আমার বাবার মৃত্যুর সময় যখন মুখে আগুন দিতে হয়েছে, বাবাকে যখন আগুনে পুড়ানো হয়েছে তখন থেকেই কেন জানি এ ধর্মের রীতিনীতি মনের বিরুদ্ধে চলে গেছে। এছাড়াও ছোট বেলা থেকে মুসলমান সমাজের লোকদের সাথে বসবাস করে তাদের রীতিনীতি আমার ভালো লেগেছে। তাই আমি, আমার মা ও বোন মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা মুসলমান হবো। সে চিন্তা থেকেই আমরা এখন মুসলমান। তিনি আরও বলেন, আল্লাহ আমাদের বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমরা অনেক ভেবে দেখেছি একমাত্র ইসলাম হলো শান্তির ধর্ম। তাই আমরা শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদের জন্য দোয়া করবেন বাকি জীবন যেন ইসলামের আদর্শ নিয়ে চলতে পারি। তারা নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দগ্ধ স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী-সন্তান

এ সম্পর্কে জানতে চাইলে আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জুবের আলম রূপক জানান, বিষয়টি আমি শুনেছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করায় তাদের স্বাগত জানিয়েছি। ওই পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের আবাসন সুবিধার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা