সারাদেশ

ভালুকায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যার অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় গলায় ফাস দিয়ে মনির হোসেন (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বরাইদ গ্রামে। পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বরাইদ গ্রামের শিলাসী পাড়ার ঢালী বাড়ির আব্দুল কাদির ঢালীর ছেলে মনির হোসেন ঢালী শনিবার রাতের কোন এক সময় নিজ শয়ন কক্ষে আঁড়ার সাথে গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মনিরের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা