সুতাং নদীর ওপর ব্রিজ উদ্বোধন
সারাদেশ

সুতাং নদীর ওপর ব্রিজ উদ্বোধন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং নদীতে ওপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করা হয়েছে। চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই ব্রিজটি নির্মাণ করেছে।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তায় সবাই সচেতন হোন

শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু জাহির ব্রিজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল প্রমুখ।

আরও পড়ুন: বৃটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে এগিয়ে সুনাক

এলজিইডির উপজেলা প্রকৌশলী এমদাদুল হক জানান, সুতাং ও বাছিরগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে সুতাং নদীতে আগে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল। চার কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ হওয়ায় লাখো মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা