প্রতীকী ছবি
সারাদেশ

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে মনি ও মুক্তা (২) নামের দুই যমজ বোনের একই সাথে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের মধুপাড়া সুলতানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মনি ও মুক্তা ঐ এলাকার কবির হোসেনের যমজ মেয়ে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, নিহত দুই শিশু বিকেলের দিকে বাড়ির আঙ্গিনায় খেলছিল এদিকে সবার অগচরে বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে যায়। খোঁজ করার এক পর্যায় খালের কমোর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে দেবীডুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় শিশু দুইটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা