সারাদেশ

বোয়ালমারীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

রোববার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ইঁদুর মারা কলাকৌশল প্রদর্শন করা হয়।

অপরদিকে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুর ৫ বছর পর স্ত্রীর মামলার আবেদন

ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী ও বিশ্ব খাদ্য দিবসে আয়োজিত আলোচনা সভায় কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন। এতে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোজাম্মেল হোসাইন, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা