কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার
সারাদেশ

কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার


সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন: দেশের সেবা করে যাবে সেনাবাহিনী

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর এবং আরেকজন ডক কর্মচারী রহমতের বলে ধারণা করা হচ্ছে। অন্য ২ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: ৩য় দফা ক্ষমতার দরজায় জিনপিং

কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার সকালে তিনটি এবং বুধবার রাতে পতেঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করা হয়। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফ দিলে তারা স্রোতের টানে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

এদিকে ফিশিং ভেসেল ডুবির ঘটনা তদন্তে নৌ বাণিজ্য দফতর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা