সারাদেশ

আরিয়াল খাঁ নদীতে ভেলা বাইচ প্রতিযোগিতা 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারিপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের আড়িয়াল খাঁ নদীতে ব্যতিক্রম এক ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ বেলা বাইচ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

সোমবার বিকালে আড়িয়াল খাঁ নদীর আলিপুর পয়েন্টে এই ভেলা বাইচের আয়োজন করা হয় এতে মেট ৮ টি দল অংশ গ্রহন করেন। ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষের সমাগম হয়। কলা গাছ দিয়ে তৈরী এ ভেলা, বাইচ প্রতিযোগিতায় বিনোদনের এক অন্য মাত্রা যোগ হয়েছে বলে জানান উপস্থিত দর্শনার্থীরা।

আয়োজক কমিটি জানান বর্তমান যুগে চলছে ইন্টারনেটের উপর ভর করে এই যুব সমাজ প্রকৃত বিনোদন, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ। এ যুগের যুব সমাজ আজ অপ সংস্কৃতির দিকে ধাপিত হয়েছে। তাদের ইতিহাস, ঐতিহ্য ও সুষ্ঠ বিনোদন সম্পর্কে জানিয়ে দেওয়ার লক্ষ্যে এ ব্যতিক্রমি ভেলা বাইচের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির প্রধান হুমায়ন সরদার, ইউ পি সদস্য জাহাঙ্গীর, মোঃ মালেক, পূর্ব এনায়েতনগর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক লতিফ সরদার সহ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা