সারাদেশ

চোরাই মোটরসাইকেলসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি চোরাই টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলসহ দুজন কিশোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটক দুজন হলেন, উপজেলার চরজুবলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষী নারায়ণপুর মহল্লার রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মো.মিনহাজুল রহমান অপু (১৯)।

আরও পড়ুন: স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালাল স্ত্রী

রোববার (৯ অক্টোবর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হারিছ চৌধুরী বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নাম এক যুবকের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ দুজন কিশোর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ দুজন মোটরসাইকেল চোরকে তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: বিএনপি নেতার হামলায় আ’লীগ নেতার মৃত্যু

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা