সারাদেশ

শিক্ষককে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মো. ইব্রাহীম লিটন নামের এক শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে মোটরাসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে এক দল স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত ইব্রাহীম লিটন উপজেলার ফুলকাচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিষয়ের শিক্ষক।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় নিহত বেড়ে ১৭৪

তার বাড়ি একই উপজেলার চরভুতা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চর লেঙ্গুটিয়া গ্রামে। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার (০১ অক্টোবর) বিকেলে একই ইউনিয়নের মুগুরিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত স্কুল শিক্ষক মো. ইব্রাহীম লিটন অভিযোগ করে জানান, শনিবার বিকেলে তিনি মোটারসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটি টিউশনি করতে রওনা করেন। এসময় স্থানীয় মুগুরিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে স্থানীয় গাইনবাড়ীর লিটন তাকে দাড় করিয়ে বলে, ‘এ ইঞ্জিনিয়ার নোমানের লোক, মার ওকে’। পরে লিটনের সাথে স্থানীয় পাকার মাথা এলাকার ছালাউদ্দিন ও রিয়াজ মিলে তাকে প্রকাশ্যে বাজারের মধ্যে লাঠি দিয়ে বেধম মারধর করে।

এ সময় এদের নেতৃত্ব দেয় স্থানীয় মাকসুদ হাওলাদার। তাদের লাঠির আঘাতে ইব্রাহীম গুরুতর আহত হলে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তার ব্যবহৃত হিরো আই স্মার্ট মোটরসাইকেলটি নিয়ে চলে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িয়ে পৌঁছে দেয়। বাড়ির লোকজন তাঁর অবস্থা গুরুতর দেখে অ্যাম্বুলেন্সে করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি। তাদের লঠির আঘাতে ইব্রাহীমের ডান হাতের কয়েক যায়গা দিয়ে ফেটে যায় ও পায়ের হাটু জয়েন্ট ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানায় ইব্রাহীম লিটন।

এ বিষয়ে অভিযুক্ত লিটন জানায়, তিনি ইব্রাহীম লিটনকে কোনো মারধর করেন নাই। বরং বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। কে বা কাহারা তাকে মারধর করেছে সেটিও তিনি জানে না।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি তিনি অন্য লোকজনের মাধ্যমে শুনেছেন। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা