গাইবান্ধায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
সারাদেশ

গাইবান্ধায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় পুকুরে মাছ ধরার সময় পানিতে ডুবে নুরুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : হত্যার রাজনীতি করে বিএনপি

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের বড়বাড়ী এলাকায় ঘটে এ দৃর্ঘটনা। নিহত কিশোর নুরুল ইসলাম একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

শুক্রবার বিকালে ৪টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে যায় নুরুল ইসলাম। এ সময় নুরল ইসলাম পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ফের বেড়েছে ডিমের দাম

নুরুল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিল। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা