সারাদেশ

সেই ইউএনওকে বদলি

সান নিউজ ডেস্ক : বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম ফুটবল খেলার ট্রফি ভাঙার জেরে তাকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকাডুবি নিহতের সংখ্যা বেড়ে ৬৬

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলির বিষয়টি জানা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাধীন যুব সমাজের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ অংশ নেয়। খেলার প্রধান অতিথি ইউএনও মেহরুবা ইসলাম সমাপনী বক্তব্যে এবং পুরস্কার বিতরণ করার এক পর্যায়ে খেলোয়াড় ও দর্শকদের ওপর বিরক্ত হয়ে ট্রফি (কাপ) ভেঙে ফেলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

আরও পড়ুন : গৃহবধূকে ধর্ষণ-হত্যা, ৯ জনের যাবজ্জীবন

গত ২৪ এপ্রিল মেহরুবা ইসলাম বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা